© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু

শেয়ার করুন:
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ এএম | ২২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মানুষের মাঝে ছড়িয়ে দিতে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) নিজ এলাকায় সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (২১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এসময় মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন তিনি।

সাক্ষাৎকালে হুইপ অপু বলেন, ‘ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতা জাগ্রত করার একটি বড় উপলক্ষ্য।’ 

সমাজের ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট নির্মাণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়েও কথা বলেন। জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়েও তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোদালপুর বাজার বিএনপির পার্টি অফিসে ৩টি উপজেলার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



ইউটি/টিএ

মন্তব্য করুন