© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পর রণজয়ের প্রথম জন্মদিনে কী পরিকল্পনা শ্যামৌপ্তির?

শেয়ার করুন:
বিয়ের পর রণজয়ের প্রথম জন্মদিনে কী পরিকল্পনা শ্যামৌপ্তির?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ২২ মার্চ, ২০২৬
বিয়ের পর প্রথম জন্মদিন, তাই এবারের দিনটি আলাদা গুরুত্ব নিয়েই দেখছেন রণজয় বিষ্ণুর স্ত্রী শ্যামৌপ্তি। ২২ মার্চ অভিনেতার জন্মদিন ঘিরে ঘরোয়া আয়োজনের সব প্রস্তুতি আগেভাগেই সেরে ফেলেছেন তিনি। তবে একসঙ্গে সংসার শুরু হওয়ার পর এবারই প্রথম জন্মদিন হওয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চমক গোপন রাখা।

শ্যামৌপ্তির কথায়, আগের বছরগুলোতে বাইরে থেকে সব পরিকল্পনা করা সহজ ছিল। কিন্তু এখন একই ছাদের নিচে থাকায় কোনো কিছু আড়াল করে রাখা কঠিন। তবু যতটা সম্ভব নীরবে আয়োজন সাজিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। কারণ, বিয়ের পর প্রথম জন্মদিনটিকে বিশেষ করে তুলতে চান নিজের মতো করেই।

সম্পর্কের শুরু থেকে এখনকার সংসার সবকিছুই এখনও তাঁর কাছে নতুন অভিজ্ঞতা। ধারাবাহিকের কাজের সময় একসঙ্গে পরিচয়, তারপর ধীরে ধীরে কাছাকাছি আসা, আর এখন সংসার সব মিলিয়ে সময়ের এই পরিবর্তনকে এখনও অবাক হয়ে দেখেন শ্যামৌপ্তি। তাঁর ভাষায়, একসঙ্গে থাকতে শুরু করার পর মানুষকে নতুনভাবে চেনা যায়। পর্দার অভিনেতা নয়, ঘরের মানুষ হিসেবে রণজয়কে দেখার অভিজ্ঞতা আলাদা।

তিনি বলেন, পরিবারের সবার প্রতি রণজয়ের দায়িত্ববোধ তাঁকে সবচেয়ে বেশি টানে। নিজের আপনজনদের যেমন করে আগলে রাখেন, শাসন করেন, সেই দিকটি কাছ থেকে দেখেই নতুন করে মুগ্ধ হচ্ছেন তিনি।




জন্মদিনের মেনুতেও থাকছে পুরোপুরি ঘরোয়া ছোঁয়া। পাঁচ রকম ভাজার পরিকল্পনা করেছেন শ্যামৌপ্তি। তার মধ্যে থাকবে রণজয়ের প্রিয় ধোকা ভাজা। সঙ্গে গয়নাবড়ি, নিজের হাতে রান্না করা পায়েস, চিংড়ির মালাইকারি। বিয়ের সময় অনেক মাংস খাওয়া হয়ে যাওয়ায় এদিন পাঁঠার বদলে চিকেন রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উপহার নিয়েও আলাদা প্রস্তুতি আছে, যদিও সেটি আপাতত গোপনই রাখতে চাইছেন। কারণ জন্মদিনের আসল আনন্দটাই তাঁর কাছে চমকে। তবে দিনভর বড় আয়োজনের সুযোগ নেই, কারণ দুজনেরই কাজ রয়েছে। বাইরে বেরোতে হবে, শুটিং সামলাতে হবে। রাতেই ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে ছোট পরিসরের আড্ডা আর খাওয়াদাওয়া।

স্বামীর জন্মদিনে শ্যামৌপ্তির সবচেয়ে বড় প্রার্থনা, রণজয় যেন একইভাবে কাছের মানুষদের আগলে রাখেন, সহজ থাকেন, এবং জীবনের এই উষ্ণতাটুকু অটুট থাকে।


পিআর/এসএন

মন্তব্য করুন