© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় কেট উইন্সলেট

শেয়ার করুন:
‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় কেট উইন্সলেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৬ পিএম | ২২ মার্চ, ২০২৬
২০ বছরেরও বেশি সময় পর বড় পর্দায় আসছে ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’। আর এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর নির্মাতা পিটার জ্যাকসনের সাথে কাজ করতে চলেছেন টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট।

ছবিটি পরিচালনা করবেন অ্যান্ডি সার্কিস (যিনি গোল্লাম চরিত্রে অভিনয় করেছিলেন)। প্রযোজনায় থাকছেন পিটার জ্যাকসন।

কেট উইন্সলেট ছাড়াও এই ছবিতে পুরনো জনপ্রিয় মুখদের দেখা যাবে। এলাইজা উড পুনরায় ফিরছেন ফ্রোডো চরিত্রে। ইয়ান ম্যাককেলানকে দেখা যাবে জাদুকর গ্যান্ডালফ হিসেবে।





মে মাসের শেষ থেকে অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ডে ছবিটির শুটিংয়ের জন্য কেট উইন্সলেটকে রাজি করাতে অ্যান্ডি সার্কিস ও পিটার জ্যাকসন দীর্ঘ সময় ব্যয় করেছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ ছবির মাধ্যমেই কেটের ক্যারিয়ারের মোড় ঘুরেছিল। দীর্ঘ সময় পর তারা আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

২০২৪ সালে ওয়ার্নার ব্রাদার্স এই ছবিটির ঘোষণা দিলেও সম্প্রতি কেট উইন্সলেটের যুক্ত হওয়ার খবরটি একে আলোচনায় নিয়ে এসেছে। অ্যামাজনের বর্তমান সিরিজ ‘দ্য রিংস অফ পাওয়ার’-এর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ১৭ই ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


পিআর/এসএন

মন্তব্য করুন