© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চালকের করোনা জয়, মারা গেলেন টিএম গ্রুপের সিওও

শেয়ার করুন:
চালকের করোনা জয়, মারা গেলেন টিএম গ্রুপের সিওও
own-reporter
১১:৫৬ এএম | ২৮ মে, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টিম গ্রুপের প্রধান অপারেটিং অফিসার (সিওও) আবদুল ওয়াদুদ। মঙ্গলবার রাতে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিজের গাড়ি চালক থেকে তিনি করোনা সংক্রমিত হন। যদিও চিকিৎসার পর চালক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব।

এর আগে গত ৫ মে টিম গ্রুপের সিওও ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ শনাক্ত হয়। নিজের গাড়ির চালক থেকে করোনা সংক্রমিত হয়েছিলেন আবদুল ওয়াদুদ। পরে তার পরিবারের সদস্যদের ও চালককে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ওয়াদুদের পরিবারের সদস্যদের ও চালককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে মারা যান ওয়াদুদ।

টাইমস/জেকে

মন্তব্য করুন