© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব, বললেন তথ্যমন্ত্র‍ী

শেয়ার করুন:
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব, বললেন তথ্যমন্ত্র‍ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ২২ মার্চ, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা কেবল দায়িত্ব। দায়িত্ব পালন করতে ক্ষমতা লাগে। কিন্তু দায়িত্বহীন কোনো ক্ষমতা নেই। পাহাড়াদারকে আমরা ক্ষমতা দেই চোর-ডাকাত যাতে না ঢুকতে পারে। দারোয়ানের ক্ষমতা কি বাড়ির মালিকানা ক্ষমতা? বাড়ির মালিক তো ঘুমায়, কিন্তু বোকা দারোয়ান মনে করে, আমিই ক্ষমতাবান, আমিই মনে হয় মালিক।

রোববার (২২ মার্চ) দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিয়মকালে এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্র‍ী বলেন, ‘একটা পদ্ধতিগতভাবে যখন জনগণের ক্ষমতা দখল করে রাখতে চায় তখন গণঅভ্যুত্থান তৈরী হয়। বিস্ফোরণ তৈরী হয়। দুপুরের রান্না করা খাবার পর্যন্ত প্রধানমন্ত্র‍ী খেতে পারে নাই। আজ আমরা ক্ষমতাসীন দল। এই উদাহরণ আমাদের ধারণ করতে হবে। যাতে আমরা কখনই এই ভুল দ্বারা আক্রান্ত না হই। আমরা কখনই স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হই। যেকারণে নেতৃবৃন্দকে সবসময় সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন রাজনীতিবিদদের বুঝতে হবে আমরা সবাই কিন্তু দারোয়ানের দায়িত্ব পালন করছি। ক্ষমতা মানেই জনগন। আপনাদের কথায় বার্তায়, কখন যেন ঔদ্ধত্য প্রকাশ না পায়।’

মন্ত্র‍ী আরও বলেন, ‘আমাকে প্রধানমন্ত্র‍ী তথ্য মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। আমি যদি সেটাকে দায়িত্ব মনে না করে, ক্ষমতা মনে করি। আমরা সামনে পুলিশ, পেছনে পুলিশ, আমরা কথা ইউএনও শুনে এসিল্যান্ড শুনে। এই ভাবনা যখন আমার মধ্যে ঢুকবে আমি জনবিচ্ছিন্ন হয়ে যাবো। তাহলে ওই একই পরিনত হবে।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

টিকে/

মন্তব্য করুন