© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, এই মানুষটাকে বিপদে ফেলেছি: রাকসু জিএস

শেয়ার করুন:
ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, এই মানুষটাকে বিপদে ফেলেছি: রাকসু জিএস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ২২ মার্চ, ২০২৬
সাবেক উপাচার্য ড. সালেহ হাসান নকীবের বিদায় ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

শুক্রবার (২০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। আম্মার স্বীকার করেন, গত দেড় বছরে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে উপাচার্যকে একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তিনি লেখেন, ‘প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে।’

আম্মার উল্লেখ করেন, রাকসুর সদ্য বিদায়ী সভাপতির বিদায়ের মুহূর্ত তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। নিজের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা করে তিনি বলেন, ‘ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, যতবার এই মানুষটাকে বিপদে ফেলেছি-আমি হয়তো তার জীবনের ছাত্র নামের এক আপদ হিসেবেই ছিলাম।’

তিনি স্বীকার করেন, পরিবর্তন আনার প্রয়াসে অনেক সময় নিয়ম ভেঙেছেন, এমনকি বেয়াদবি ও রূঢ় আচরণের মধ্য দিয়েও এগিয়েছেন। তার দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

আম্মার লেখেন, আমি হয়তো ক্যাম্পাস ছেড়ে চলে যাব, অনেকেই স্বস্তি পাবে। কিন্তু স্যার মনে রাখবেন, এই ছেলেটার বিন্দুমাত্র অসৎ উদ্দেশ্য ছিল না-এটা আল্লাহ সাক্ষী।

বিদায়ী উপাচার্যের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, গবেষণা ও একাডেমিক জীবনে যেন তিনি আরও এগিয়ে যেতে পারেন-এ কামনাই করেন। একই সঙ্গে নিজের জন্যও দোয়া চান তিনি।

প্রসঙ্গত, রাবি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ড. সালেহ হাসান নকীব। তার বিদায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও, আম্মারের এই স্বীকারোক্তিমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে দৃষ্টি কেড়েছে।

এমআই/টিকে

মন্তব্য করুন