© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাক্ষস আবার হতে হবে: সিয়াম আহমেদ

শেয়ার করুন:
রাক্ষস আবার হতে হবে: সিয়াম আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ২২ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘রাক্ষস’। সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ এবং প্রথম দিনের অভাবনীয় প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই দিনটার জন্য ওয়েট করি কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রিঅ্যাকশন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাস্টিক ডে ফর আস যে আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সাথে রিলেট করতে পারছেন।’

সিনেমাটি নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে সিয়াম বলেন, ‘আমি বারবার বলছিলাম যে এটি শুধু আরেকটি বাণিজ্যিক চলচ্চিত্র নয়, এটি হতে চলেছে একটি নতুন মানদণ্ড, বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য একটি নতুন সূচনা। সো আলহামদুলিল্লাহ ইটস হ্যাপেনিং। এতদিন তো আমরা জিনিসটা জানতাম, আমাদের মাঝখানে ছিল। বাট আজকে থেকে রাক্ষস আপনাদের হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং রাক্ষস অন দ্য ফার্স্ট ডে।’

তার কথায়, ‘কারণ যারা প্রথম দিন এসেছেন, তারা কিন্তু কোন ধরনের রিভিউ ছাড়া, রিঅ্যাকশন ছাড়া এসেছেন। তার মানে ইউ হ্যাড দ্যাট কনফিডেন্স ইন রাক্ষস। সো ইনশাআল্লাহ আপনাদের এই কনফিডেন্স থাকলে আমার মনে হয় যে আমাদের এই টিম আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফার্স্ট ডে রিঅ্যাকশন।’



শুটিং সেটের পরিবেশ এবং টিমের সাথে সম্পর্কের গভীরতা নিয়ে সিয়ামের ভাষ্য, ‘আমার টিমের মানুষজন, দ্য হোল এনভায়রনমেন্ট দ্যাট ওয়াজ সো সাপোর্টিভ। উই অলওয়েজ হ্যাড আ ভেরি হেলদি এনভায়রনমেন্ট। এখানে আসলে আমার রাক্ষস হয়ে থাকার কোন মানে হয় না। তবে ইনশাআল্লাহ রাক্ষস আবার হতে হবে যখন মেহেদী হাসান হৃদয়ের গল্প সেই রাক্ষসকে ডিমান্ড করবে, রিয়েল এনার্জি আবার যখন রাক্ষসকে ডিমান্ড করবে ইনশাআল্লাহ তখন আমরা আবার রাক্ষস হব।’

‘ততক্ষণ পর্যন্ত আই অ্যাম দ্যাট ওল্ড সিয়াম। তো আমাদের কাজ করতে করতে আমরা এতটা বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি ইনফ্যাক্ট এই যে ফিল্ম রিলিজ করতে গিয়েও হচ্ছি। তাতে আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্কগুলো আসলে প্রডিউসার-অ্যাক্টরের বাইরে চলে গেছে। নাউ উই আর আ বিগ ফ্যামিলি অ্যান্ড দিস ফ্যামিলি ইজ কমিটেড টু গিভ ইউ দ্য ভেরি বেস্ট ইন বাংলাদেশি কমার্শিয়াল ফিল্ম মার্কেট ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘যে পাইরেটেড কোনো কপি দেখবেন আসলে তিনি কখনোই চান না যে বাংলাদেশের ফিল্ম অথবা কোনো ফিল্ম ভালো করুক। তো এটা সবসময় তো আমরা বলি, এখন যাকে সারা জীবন বলবো এটা বলে মাঝে মাঝে লাভও হয় না, আপনারাও জানেন। স্কুল লাইফ থেকে যদি কেউ শিখাতে না পারে, আজকের আমাদের এই স্টেটমেন্ট তাকে কিছু শেখাবে না। তো এটা তাদের থেকে বেশি রেসপন্সিবল আসলে আমাদের অডিয়েন্স যারা দেখেন, যারা সিনেমাকে ধারণ করেন, যারা চান যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো কিছু হোক।’

সবশেষে নিজের পরিবার ও দর্শকদের দোয়ার কথা স্মরণ করে সিয়াম বলেন, ‘টেনশনে থাকি, তো এবার আব্বা-আম্মার দোয়া, আব্বা-আম্মার ভালোবাসাটাও একটু বেশি থাকে। লাস্ট ইয়ারের ‘জংলি’র জন্য ছিল, ‘তাণ্ডব’-এর কথা তাদেরকে জানাইনি বিকজ ইট ওয়াজ আ সারপ্রাইজ। আর এইবার তারা ‘রাক্ষস’ নিয়ে তো দেখছেন যে আমরা কী চেষ্টা করেছি। সো বাবা-মার সাথে, আমার সন্তানের সাথে, আমার ওয়াইফের সাথে এই ছোট্ট পরিবার নিয়ে আমাদের শুরু হয়েছে। আর এখন আলহামদুলিল্লাহ এখন বড় পরিবারের কাছে এসেছি, দর্শকদেরকে দেখব আমরা।’

আইকে/টিকে

মন্তব্য করুন