ডিসিপি জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে শুরু সাকিব খানের 'প্রিন্স'
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ২২ মার্চ, ২০২৬
ডিসিপি জটিলতায় ঈদের প্রথমদিন স্টার সিনেপ্লেক্সে চলেনি শাকিব খানের সিনেমা 'প্রিন্স'। এর ফলে প্রথমদিনে অনেক দর্শক ছবিটি দেখতে না পেয়ে হতাশ হয়েছেন, বেশিরভাগ দর্শকই শাকিবের সিনেমা না দেখে অন্য সিনেমা দেখেছেন।
তবে দ্বিতীয়দিন রাতে প্রদর্শনের সমস্যা সমাধানের পর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো পায় ঈদের অন্যতম আলোচিত এই সিনেমা। রাজধানীর সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমার ৮:১০ থেকে শো শুরু হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায় বলে খবর!
শাকিবের ক্রেজে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে, ঈদ মৌসুমে সিনেপ্লেক্সে বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে এই ছবিটি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শকের চাহিদার কারণে অতিরিক্ত শো যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ঈদে দেশে সর্বোচ্চ ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স'।
নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির আগে বুকিংয়ে রেন্টালে কয়েক কোটি টাকা তুলে নিয়েছে প্রিন্স। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সারা দেশের রমরমিয়ে সিনেমাটি চলছে।
এসকে/টিকে