তেহরানের আকাশে মার্কিন-ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত
১০:০৪ পিএম | ২২ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানের আকাশে একটি মার্কিন-ইসরাইলি সামরিক ড্রোনকে অভিযান শুরুর আগেই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।
তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, চলমান সংঘাত শুরুর পর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত ১২৭টি উন্নত ধরনের শত্রু ড্রোন ধ্বংস করেছে।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী তেহরানে নতুন হামলা চালানোর কথা জানায়। একই সময় শহরের পূর্ব ও পশ্চিম অংশে বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান।
এমআই/টিকে