© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার আশা আইএইএ প্রধানের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার আশা আইএইএ প্রধানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ২৩ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা 'পুনরায় শুরু'র ব্যাপারে আশা রাখেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মার্কিন সহযোগী সিবিএস-এর 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

সিবিএসকে গ্রোসি বলেন, "আমি হোয়াইট হাউস এবং ইরানের সাথে গুরুত্ববহ আলোচনা করছিলাম। কিছু যোগাযোগ স্থাপিত হয়েছিল এবং আমরা সেই সম্পর্কটি পুনরায় স্থাপন করতে পারব বলে আশা করি," সিবিএসকে বলেন গ্রোসি।

একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "যতক্ষণ আলোচনা চলছে, একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সবসময়ই থাকে।"

সূত্র: বিবিসি

এমআর/টিকে 

মন্তব্য করুন