ইরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, প্রাণ গেল ১ জনের
ছবি: সংগৃহীত
১২:১৩ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল।
রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ জানিয়েছে, “যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ‘পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টার’–এর ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে হামলা চালিয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এ হামলায় ওই কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমআর/টিকে