© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল সংকট

শেয়ার করুন:
সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল সংকট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বেশিরভাগ পাম্পে দেখা দিয়েছে তেল সংকট। আজ সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে এ চিত্র দেখা গিয়েছে।

ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। তেলের পাম্পে তেল না থাকার নোটিস ঝুলছে। গাড়িচালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। জানিয়েছেন তাদের ভোগান্তির কথা।

পাম্পমালিকরা বলছেন, ঈদের ছুটিতে দু'দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা।

এর আগে, রোববার (২২ মার্চ) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়- নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতির কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন