ইরানের জ্বালানি ও খাদ্যের মজুদ ভালো অবস্থায় রয়েছে: ভাইস প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
০২:৩৮ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ইরানের জ্বালানি ও খাদ্যের মজুদ ‘ভালো অবস্থায়’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
বার্তা সংস্থা ইসনার প্রকাশিত এক বিবৃতিতে আরেফ বলেন, ‘জ্বালানি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই।’
তিনি আরও জানান, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
আরেফ বলেন, ‘পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা ও পেমেন্ট সিস্টেমগুলো কোনো বিঘ্ন ছাড়াই সচল রয়েছে এবং দেশে জীবনযাত্রা স্বাভাবিক আছে।’
সূত্র: আল-জাজিরা
এমআর/টিকে