© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ এলেই বদলে যায় শরীফুল রাজের দিনযাপনের ছন্দও

শেয়ার করুন:
ঈদ এলেই বদলে যায় শরীফুল রাজের দিনযাপনের ছন্দও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ঈদ এলেই বদলে যায় শরীফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।

বললেন, ‘ঈদের দিনটা আসলে আমার জন্য শুরুই হয় খুব সিম্পলভাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই দিয়ে দিনটা শুরু করতে পছন্দ করি। খুব বড় কোনো লিস্ট থাকে না আমার, বরং অল্প অল্প করে সারাদিন খেতে ভালো লাগে। মানে একবারে সব খেয়ে ফেলা আমার হয় না! সকাল, দুপুর, বিকেল, রাত এভাবে অল্প করে খেতে পছন্দ করি।’



‘ঈদের দিনটাতে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, বিশেষ করে যখন সিনেমা রিলিজ থাকে। তখন চেষ্টা করি দর্শকের সঙ্গে হলে বসে সিনেমাটা দেখার। সেই অভিজ্ঞতাটা আলাদা দর্শকের রিয়্যাকশন, তাদের আনন্দ এসব কাছ থেকে দেখাটা অনেক বড় ব্যাপার’ বললেন এই তারকা।

আর পরিবার? রাজ বললেন, ‘পরিবারের বিষয়টা একটু আলাদা আমার ক্ষেত্রে। আমার আব্বু-আম্মু সিলেটে থাকেন, তাই ঈদের দিনটা ঢাকায় কাজ বা সিনেমা নিয়ে কাটলেও এক-দুদিনের মধ্যেই সিলেটে চলে যাই। তখন পুরো সময়টা পরিবারের সঙ্গেই কাটানোর চেষ্টা করি। আসলে কাজ আর পরিবার দুটোই ব্যালেন্স করে নিতে হয়। ঈদের সময়টায় ব্যস্ততা থাকলেও একটা শান্তির জায়গা থাকে, যেটা পরিবার থেকেই আসে। আর সিনেমা রিলিজ থাকলে সেই আনন্দটা আরও বেড়ে যায়। সব মিলিয়ে ঈদটা আমার কাছে কাজ আর ব্যক্তিগত জীবনের একটা সুন্দর মিশ্রণ।’

পিআর/টিকে

মন্তব্য করুন