© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় নদী থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
মালয়েশিয়ায় নদী থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ২৩ মার্চ, ২০২৬
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের মেংলেম্বু এলাকায় নদী থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে তামান বন্দর বারু এলাকার ক্লেদাং তিমুর ৪- এর পাশের একটি নদীতে ওই বাংলাদেশি যুবককে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন বিভাগের সহকারী পরিচালক সাবরোদজি নুর আহমদ জানান, সকাল ৮টা ৩৫ মিনিটে জনৈক ব্যক্তির ফোন পেয়ে পাসির পুতেহ ফায়ার স্টেশন থেকে ১০ জন সদস্য ও দুটি উদ্ধারকারী যান ঘটনাস্থলে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৯ বছর বয়সি ওই যুবক সাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবকের মৃত্যু নিশ্চিত করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বর্তমানে পুলিশ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পরবর্তী তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এসকে/টিকে

মন্তব্য করুন