© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে একদিনে ৬৩ হামলা হিজবুল্লাহর

শেয়ার করুন:
ইসরায়েলে একদিনে ৬৩ হামলা হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একদিনে ৬৩ হামলার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবর এসব হামলা চালানো হয়।

গোষ্ঠীটির নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এসব হামলায় ইসরায়েলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন রিপোর্ট লেখা পর্যন্ত নতুন কোনও হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।

অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১,০২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২,৭৮৬ জন।

সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পাল্টাপাল্টি হামলা ও বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন