© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড: আইআরজিসি

শেয়ার করুন:
হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড: আইআরজিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ পিএম | ২৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে নজিরবিহীন কটাক্ষ ছুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী পূর্ণ চালুর বিষয়ে ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ করে বলেছেন, ‘হেই ট্রাম্প, ইউ আর ফায়ার্ড!’

ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সেই বিখ্যাত সংলাপ ব্যবহার করে দেওয়া এই ভিডিও বার্তাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে।

সম্প্রতি হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার একটি চরম হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই সময়ের মধ্যে প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত না করা হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও জ্বালানি গ্রিডে ভয়াবহ হামলা চালানো হবে। এমনকি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘গুড়িয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের এই ‘হিট অ্যান্ড অবলিটারেট’ হুমকির জবাবেই এমন নাটকীয় প্রতিক্রিয়া দেখাল ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় জুলফাগারি বলেন, ট্রাম্প সম্ভবত এই বাক্যটির সাথে বেশ পরিচিত, তাই তাকে এটি মনে করিয়ে দেওয়া হলো। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি গ্রিডে কোনো ধরনের হামলা চালায়, তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না।

সূত্র: আল জাজিরা, প্রেস টিভি

এসকে/টিকে

মন্তব্য করুন