সময় দিলে দেশের ইতিহাসের সফল প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: নাছির
ছবি: সংগৃহীত
০৪:০০ পিএম | ২৩ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, তারেক রহমান যে ভিশন-মিশন নিয়ে সরকার পরিচালনা করছেন, ছাত্রদলও সেই ভিশন মোতাবেক কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় দিলে বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন দেশের সেরা সরকার।
রোববার (২২ মার্চ) রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মী ও আইনজীবী সমিতির কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, সময় দিলে আগামী কিছুদিনের মধ্যে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।
আইকে/এসএন