© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় দুই গেইটম্যানের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ২৩ মার্চ, ২০২৬
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই গেইটম্যানকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে লাকসাম রেলওয়ে থানায় গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে মামলা করেন আহত বাস যাত্রী শেফালী আক্তার।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীমউদ্দীন। তিনি জানান, বাংলাদেশ দণ্ডবিধি ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু, ৩০৪ ধারার (ক)’ আইনে মামলা হয়েছে।

এর আগে, গত রোববার রাতে কুমিল্লা পদুয়ার বাজারে বাস-ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ১২ জন। আহত হন ১০ জন। স্থানীয়রা অভিযোগ করেন, রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন।

আইকে/এসএন

মন্তব্য করুন