© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমস্যায় সুধা চন্দ্রনের পেশাগত জীবন ও শরীর, কী হয়েছে অভিনেত্রীর?

শেয়ার করুন:
সমস্যায় সুধা চন্দ্রনের পেশাগত জীবন ও শরীর, কী হয়েছে অভিনেত্রীর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৩ পিএম | ২৩ মার্চ, ২০২৬
মাসখানেক আগেই ভজন চলাকালীন ‘অস্বাভাবিক’ আচরণ করতে দেখা যায় অভিনেত্রী সুধা চন্দ্রনকে। আলোচনায় উঠে আসেন তিনি। এ বার তিনি সরব মুম্বইয়ের রাস্তা ও যানজট নিয়ে। বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী সুধা। বিশেষত মঢ আইল্যান্ডের রাস্তার অবস্থা দেখে এ বার খানিক বাধ্য হয়েই মুখ খুললেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, অবস্থা এমনই যে তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁর স্বাস্থ্যও। প্রতিনিয়তই সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ সুধার। দিনকয়েক আগে মঢ আইল্যান্ডে প্রচণ্ড যানজটের ভিডিয়ো ভাগ করে নেন তিনি, সাধারণ মানুষের দুর্দশার কথাও শোনান। তাঁর কথায়, মুম্বই শহরের এই সমস্যা ক্রমবর্ধমান। এতে তিনি যথেষ্ট বিরক্তও।

সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, “যখন জল মাথার উপরে উঠে যায়, তখন চুপ করে বসে থাকা যায় না। সকালে উঠে উত্তেজনার নিয়ে কাজ করতে বেরোবে, কিন্তু যানজট, বাজে রাস্তার জন্য সেটে পৌঁছোতে পৌঁছোতে ক্লান্তি আর বিরক্তি ঘিরে ধরবে। এতে শরীরেও ক্ষতি হয়। রক্তচাপ আর থাইরয়েডের মাত্রা বেডে যায়। দুশ্চিন্তাও মাত্রা ছাড়ায়। সব মিলিয়ে বিষয়টা খুব কঠিন পরিস্থিতির আকার নেয়।”



সাধারণ একটা কাজের দিনও খুব ক্লান্তিকর হয়ে ওঠে বলে অভিযোগ তাঁর। এতে তাঁর কাজের ক্ষতি হচ্ছে বলেও জানান তিনি। সুধা এমনিতে সর্বত্র নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যান। কিন্তু খারাপ রাস্তার জন্য দেরি হয়েই যায়, অভিযোগ তাঁর। রাস্তার কাজ হওয়ার জন্য সমস্যা হলেও ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য কেউ থাকেন না রাস্তায়, অভিনেত্রীর ক্ষোভ সেখানেই। পরিস্থিতি এমনই হয়েছে যে তিনি নাকি নতুন কাজ পেলে চরিত্রের কথা জিজ্ঞেস করার আগে শুটিং লোকেশন জানতে চান।

“যাতায়াতের অসুবিধা হবে ভেবে অনেক কাজ ছেড়ে দিই আমি”, পরিষ্কার জানান সুধা। তাঁর কথায়, ‘‘উন্নতি হবে, রাস্তায় কাজও হবে, এটা স্বাভাবিক। কিন্তু তার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। কোনও রাস্তা বন্ধ করা হলে তার বিকল্প রাস্তার সন্ধান দেওয়া উচিত।’’ এতেই সমস্যা অনেকটা এড়ানো যায় বলে মত তাঁর।

এসএন 

মন্তব্য করুন