© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোতলের ঢাকনায় বানানো ড্রেসে মুম্বাইয়ে হাজির উরফি জাভেদ!

শেয়ার করুন:
বোতলের ঢাকনায় বানানো ড্রেসে মুম্বাইয়ে হাজির উরফি জাভেদ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ এএম | ২৪ মার্চ, ২০২৬
লাইমলাইটে কীভাবে থাকতে হয়, সেটা হয়তো উরফি জাভেদের থেকে ভালো আর কেউ জানেন না! সিনেমা-সিরিজ না করেও তাঁর এহেন জনপ্রিয়তা ঈর্ষনীয়। নিয়মিত বড় বড় তারকাদেরও সঙ্গে ওঠাবসা করেন!

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত! এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি জাভেদ।

নিত্যদিন নিত্যনতুন পোশাকে চমক দিতে জুড়ি মেলা ভার! প্রায় নগ্ন হয়েও সোশাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন উরফি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। যার জেরে একবার ইনস্টাগ্রাম বিভ্রাটের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তবুও উরফি রয়েছেন উরফিতেই।

এবার ফের একবার উদ্ভট পোশাকে বিটাউনে সাড়া ফেলে দিলেন মডেল-অভিনেত্রী। এবার অবশ্য সৃজনশীলতার চরম পর্যায়ে পৌঁছেছেন উরফি। কীরকম? উরফি নিজেই সোশাল পাড়ায় তুলে ধরলেন সেই নমুনা।



সম্প্রতি উরফি জাভেদ মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই নীল রঙের এক শর্ট ড্রেসে ধরা দেন তিনি। তবে সূতোর তৈরি নয়, এই পোশাক পুরোটাই তৈরি বোতলের ঢাকনা দিয়ে। বিভিন্ন রঙের বোতলের ঢাকনা দিয়ে এই পোশাক তৈরি করছেন উরফি।

আর উরফির এহেন ড্রেস দেখেই থ হয়ে গিয়েছেন ঈশান খট্টর! মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে বউদি মীরা রাজপুতের সঙ্গে যোগ দিয়েছিলেন ঈশান। সেখানেই বোতলের ঢাকনা দিয়ে তৈরি পোশাক পরে যান উরফি। যা দেখে মীরা নিজের কৌতূহল চেপে রাখতে পারেননি!

ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, উরফিকে সামনে পেয়েই মীরা রাজপুত তাঁর পোশাকের বিষয়ে জানতে চান। এহেন সাজপোশাক ঈশান খট্টরেরও নজর কেড়েছে। তাঁরা পরস্পরকে কুশল মঙ্গল বিনিময়ও করেন। আর সেপ্রেক্ষিতেই উরফির বোতল ড্রেস এখন চর্চায়।

তিনি বলিপাড়ার পয়লা নম্বর নায়িকা নন। টেলি দুনিয়াতেও অভিনেত্রী হিসাবে তিনি রাজ করছেন না। তবুও তাঁকে ঘিরে নেটপাড়ায় যে পর্যায়ের উন্মাদনা দেখা যায়, তা যে কোনও অভিনেত্রীর কাছেই ঈর্ষণীয়!

বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। কিন্তু তাতে ‘কুছ পরোয়া নহি’। নেটদুনিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি বরাবরই তুফান তোলে। তাঁর বেশভূষা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও তার অন্যথা হল না। (ছবি- ইনস্টাগ্রাম)

এমআই/টিএ

মন্তব্য করুন