© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতের দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামায়াতের দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ এএম | ২৪ মার্চ, ২০২৬
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৩ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় এবং মহানগরী জামায়াতের নেতারা বক্তব্য রাখবেন।  

পরের দিন ২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সর্ব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে। 

ওইদিন (২৬ মার্চ) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন। 

এমআই/টিএ

মন্তব্য করুন