© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

শেয়ার করুন:
ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ এএম | ২৪ মার্চ, ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। খবর আলজাজিরার।

দিনশেষে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই ১ শতাংশের বেশি বেড়ে বন্ধ হয়েছে। গত সপ্তাহে পতনের পর বাজারে এই উত্থানকে বড় ধরনের ঘুরে দাঁড়ানো হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। এরপরই বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। একই সময়ে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যাওয়ায় ওয়াল স্ট্রিটের সূচকগুলো ৬ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ একদিনের উত্থান রেকর্ড করেছে।

এসএস/টিএ

মন্তব্য করুন