© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প: নেতানিয়াহু

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ এএম | ২৪ মার্চ, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

নিজ দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ট্রাম্পের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ‘গুরুত্বপূর্ণ অর্জন’ কাজে লাগিয়ে একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে, যা উভয় দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করবে।

তিনি বলেন, ‘একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব হতে পারে, যা আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ সুরক্ষিত করবে।’

তবে একই সঙ্গে তিনি জানান, সামরিক অভিযানও অব্যাহত রয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, তারা পদ্ধতিগতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করছে এবং হিজবুল্লাহর ওপরও কঠোর আঘাত অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমআই/টিএ

মন্তব্য করুন