ইরানের সামনে আরও একটি সুযোগ রয়েছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৫:৩২ এএম | ২৪ মার্চ, ২০২৬
ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে ‘আরও একটি সুযোগ’ রয়েছে।
ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মেমফিসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে আরেকটি সুযোগ আছে।
তিনি আরও বলেন, আমরা আশা করি তারা এই সুযোগ নেবে। যাই হোক না কেন, খুব শিগগিরই আমেরিকা এবং পুরো বিশ্ব আরও নিরাপদ হবে।
তিনি আগের দাবিও পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হচ্ছে এবং তার প্রশাসন ধাপে ধাপে সেই সক্ষমতা ভেঙে দিচ্ছে, যা দিয়ে তারা আমেরিকাকে হুমকি দিতে পারে।
সূত্র: আল-জাজিরা
এমআই/টিএ