© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর ২’-এর টিকিট পাচ্ছেন না গাভাস্কার!

শেয়ার করুন:
‘ধুরন্ধর ২’-এর টিকিট পাচ্ছেন না গাভাস্কার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ এএম | ২৪ মার্চ, ২০২৬
সম্প্রতি দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুনীল গাভাস্কার। বলেছিলেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার অর্থ ভারতীয় সেনা এবং আমজনতার রক্ত ঝরানো।’

এবার পাকবিরোধী তকমা জোটা সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখার জন্য টিকিটের খোঁজে কিংবদন্তী ক্রিকেটার। কিন্তু রণবীর সিং অভিনীত সিনেমা দেখার প্রাক্কালে বেজায় সমস্যার সম্মুখীন হতে হল গাভাস্কারকে। কীরকম?



দর্শকমহল এখন ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছে। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা যে বক্স অফিস বিস্ফোরণ ঘটিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে আমজনতার মতো সুনীল গাভাস্কারও হামজা আলির প্রতিশোধের কাহিনি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু ‘ধুরন্ধর’ সিক্যুয়েলের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ কিংবদন্তি ক্রিকেটারকেই বেগ পেতে হচ্ছে এই ছবির টিকিট জোগাড় করার জন্য।

ছাব্বিশ সালের আইপিএলের মরশুম দোরগোড়ায়। কিন্তু দর্শকমহল এখন ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছে। মাত্র পাঁচ দিনেই এই সিনেমা যে বক্স অফিস বিস্ফোরণ ঘটিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না।

এমন আবহে আমজনতার মতো সুনীল গাভাস্কারও হামজা আলির প্রতিশোধের কাহিনি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু ‘ধুরন্ধর’ সিক্যুয়েলের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ কিংবদন্তি ক্রিকেটারকেই নাকি বেগ পেতে হচ্ছে এই ছবির টিকিট জোগাড় করার জন্য। খবর, পাঁচদিন ধরে চেষ্টা করেও তিনি নাকি একটি টিকিট জোগাড় করতে পারেননি! আর সেই প্রেক্ষিতেই দারুণ স্ট্র্যাটেজি খাটালেন সানি। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিকিট জোগাড় করার জন্য শেষমেশ ‘জামিল জামালি’র দ্বারস্থ হতে হয়েছে তাঁকে।

এমআই/টিএ

মন্তব্য করুন