© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরের গাংনীতে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনীতে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ২৪ মার্চ, ২০২৬
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দবির হোসেন এবং ফরমান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন: ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), শরিফুল ইসলাম (৪৩), হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলী (৪০) এবং দবির হোসেন গ্রুপের রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জ্বল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) এবং রফিকুল ইসলাম (৬০)।

আহতদের মধ্যে দবির হোসেন গ্রুপের লোকজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিএনপি নেতা দবির উদ্দীন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা ও মাকে মারধর করে আহত করে। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে দবির উদ্দীনের লোকজন ফরমান আলীকেও মারধর করে। এর জেরে সোমবার রাতে ফরমান আলী ও দবির উদ্দীনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতেই ঘটে আহতের ঘটনা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে। যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে।

আর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।


ইউটি/টিএ

মন্তব্য করুন