পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
ছবি: সংগৃহীত
০৯:৪২ এএম | ২৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতর এবং ইরানের জাতীয় উৎসব নওরোজের শুভেচ্ছা জানাতে গত ২২ মার্চ রোববার পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন শেহবাজ। সেই ফোনালাপেই ইরানের প্রেসিডেন্টকে এই পরামর্শ দেন তিনি।
“প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ ছিলো উষ্ণ এবং আন্তরিক। ইরানের জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনসাধারণকে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বীর জনতার প্রতি সংহতি এবং যুদ্ধে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”
— Prime Ministers Office (@PakPMO) March 23, 2026 “ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ এবং উত্তেজনা নিরসন এবং মতপার্থক্য দূর করার জন্য সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নেওয়ার জোরদার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে পাকিস্তান তার গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
প্রসঙ্গত, ইরানের সঙ্গে সীমান্ত আছে পাকিস্তানের। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ভালো।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ।
সূত্র : জিও টিভি