© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলকে সহায়তার প্রস্তাবে ইউক্রেনকে ইরানের কঠোর হুঁশিয়ারি

শেয়ার করুন:
ইসরাইলকে সহায়তার প্রস্তাবে ইউক্রেনকে ইরানের কঠোর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ইউক্রেনের সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের। কিন্তু বর্তমানে সেই সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে। গাজা ইস্যুতে অবস্থানের কারণে বেড়েছে শত্রুতা। চলমান যুদ্ধে ইসরাইলকে সহায়তার প্রস্তাব দেয়ায় কিয়েভকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি বলেছেন, ইসরাইলকে সহায়তার প্রস্তুাব দেয়ায় এখন ইউক্রেনের ওপর হামলা বৈধ। এতে দুই দেশের সম্পর্ক আরো অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দীর্ঘ সময় ইরান ও ইউক্রেনের সম্পর্ক ছিল সীমিত ও নিরপেক্ষ বাণিজ্যকেন্দ্রিক। ২০১৪ সালের পর কিয়েভের পশ্চিমা নীতি তেহরানের আগ্রহ কমিয়ে দেয়। ধীরে ধীরে ইরান ইউক্রেনকে পশ্চিমা জোটের অংশ হিসেবে দেখতে শুরু করে।

২০২০ সালে ভুলবশত ইরানের ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হয়। কিয়েভ আন্তর্জাতিক তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করে কঠোর অবস্থান নেয়। এরপর ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইরান আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নেয়।

তবে ন্যাটোর বিস্তারকে দায়ী করায় কিয়েভ ইরানকে মস্কোপন্থী মনে করে। ইরানি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহের অভিযোগও দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে।
২০২৩ সালে গাজা ইস্যুতে ইউক্রেনের ইসরাইল সমর্থন তেহরানের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন ও পশ্চিমা নীতি অনুসরণের কারণে ইউক্রেনকে শত্রু হিসেবে দেখা শুরু হয়।

বিশেষ করে ইরানি পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজির বক্তব্যে ইউক্রেনকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ইঙ্গিতেই স্পষ্ট সংঘাতের আভাস মেলে। সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ সামরিক ও কৌশলগত সবই এখন আলোচনায়।

আইকে/টিকে

মন্তব্য করুন