© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী সামীরা রেড্ডীকে?

শেয়ার করুন:
কেন হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী সামীরা রেড্ডীকে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ পিএম | ২৪ মার্চ, ২০২৬
পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতি আর সহজ স্বভাবের জন্য পরিচিত সামিরা রেড্ডি। কিন্তু আজকের এই দৃঢ় সমীরার শৈশব মোটেই এত সহজ ছিল না। সম্প্রতি নিজের ছোটবেলার এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে অভিনেত্রী জানালেন, একসময় কথা বলার সমস্যার কারণেই তাঁকে সহপাঠীদের বিদ্রূপ সহ্য করতে হয়েছে।

সামীরা জানিয়েছেন, ছোটবেলায় স্পষ্ট করে কথা বলতে পারতেন না তিনি। শব্দ উচ্চারণে জড়তা ছিল, অনেক সময় কথা আটকে যেত। এই কারণেই স্কুলজীবনে প্রায়ই অন্যদের হাসির লক্ষ্য হয়ে উঠতে হয়েছিল তাঁকে। বন্ধুরা নানা নামে ডাকত, কেউ কেউ তাঁকে দুর্বল ভাবত, আবার কখনও সরাসরি ‘বোকা’ বলেও কটাক্ষ করা হতো।

অভিনেত্রীর কথায়, ছোট বয়সে এই ধরনের অভিজ্ঞতা ভেতরে গভীর প্রভাব ফেলে। তখন নিজের মধ্যে অস্বস্তি তৈরি হয়, আত্মবিশ্বাস কমে যায়, আর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতাও বাড়ে।



সামীরা জানান, সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও সেই অস্বস্তি পুরোপুরি মুছে যায়নি। এখনও কখনও কথা বলতে গিয়ে শব্দ জড়িয়ে গেলে তিনি অস্বস্তি অনুভব করেন। বিশেষ করে সামনে কেউ প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

নিজের অভিজ্ঞতা থেকেই এখন সন্তানদের বড় করার ক্ষেত্রে আলাদা গুরুত্ব দিচ্ছেন তিনি। নিয়মিত কথা বলে তাদের অনুভূতি বোঝার চেষ্টা করেন, যাতে ছোটবেলার কোনও অস্বস্তি ভেতরে জমে না থাকে।

একসময় যাঁকে নিয়ে হাসাহাসি করা হতো, আজ সেই সামীরাই নিজের অভিজ্ঞতা সামনে এনে বুঝিয়ে দিচ্ছেন শৈশবের আঘাত কখনও কখনও অনেক বড় বয়স পর্যন্ত মানুষের সঙ্গে থেকে যায়।

পিআর/টিকে

মন্তব্য করুন