© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিকা গৌরীকে কী উপহার দিলেন আমির?

শেয়ার করুন:
প্রেমিকা গৌরীকে কী উপহার দিলেন আমির?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও আমির খান এর সাম্প্রতিক উপস্থিতিগুলোয় বারবার দেখা যাচ্ছে তাঁর সঙ্গী গৌরী স্প্র্যাট–কে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর পুরোনো পরিচয়ের সূত্রে গড়ে ওঠা এই সম্পর্ক এখন বলিউডে আলোচনার অন্যতম বিষয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরীর হাতে দেখা গেছে একটি বিশেষ আংটি, যা ঘিরেই শুরু হয়েছে নতুন কৌতূহল। প্রথমে সেটিকে সাধারণ অলংকার মনে হলেও পরে জানা যায়, এটি এমন একটি বিলাসবহুল নকশার আংটি, যা এখনো বাজারে আনুষ্ঠানিকভাবে আসেনি।



বিশেষভাবে তৈরি এই আংটিটি হাতে বানানো, আর এর মূল্য কয়েক কোটি টাকার কাছাকাছি বলেই জানা যাচ্ছে। অর্থ থাকলেও সাধারণ ক্রেতার পক্ষে এটি কেনা সম্ভব নয়, কারণ এটি এখনো উন্মুক্ত বিক্রির তালিকায় নেই।

অনুষ্ঠানে গৌরীর হাতে আংটির ঝলক দেখার পর থেকেই বলিউড মহলে আলোচনা শুরু হয় এটি কি আমিরেরই উপহার? পরে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, প্রেমিকাকে এই বিশেষ উপহার তিনিই দিয়েছেন।

অভিনেতার বিলাসবহুল সম্পদের তালিকা আগেই দীর্ঘ। মুম্বইয়ের সমুদ্রঘেঁষা বাড়ি, পঞ্চগনির বাগানবাড়ি, বিদেশে সম্পত্তি সব মিলিয়ে তাঁর জীবনযাপন বরাবরই আলোচনায় থেকেছে। এবার সেই আলোচনায় নতুন সংযোজন এই বিরল আংটি।

ব্যক্তিগত সম্পর্ককে খুব বেশি শব্দে প্রকাশ না করেও, উপহারের মধ্য দিয়ে যে বিশেষ বার্তা দেওয়া যায় আমির যেন সেটিই নতুন করে মনে করিয়ে দিলেন।

পিআর/টিকে

মন্তব্য করুন