© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুলনামূলক কম আয় হলেও পারফরম্যান্স ধরে রেখেছে সিয়ামের ‘রাক্ষস’

শেয়ার করুন:
তুলনামূলক কম আয় হলেও পারফরম্যান্স ধরে রেখেছে সিয়ামের ‘রাক্ষস’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ঈদের সিনেমার তালিকায় বেশ সাড়া ফেলেছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘রাক্ষস’। তুলনামূলক কম আয় হলেও সিনেমাটি তার পারফরম্যান্স ধরে রেখেছে। 

বিএমআর-এর তথ্যমতে, প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৩.৯৩ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ২০.২৮ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ২১.৯২ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৬.১৪ লাখ টাকা। 



এক পোস্টে বিএমআর উল্লেখ করেছে, তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সে দারুণ হোল্ড বজায় রেখেছে ‘রাক্ষস’ সিনেমার কালেকশন। গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (১৯টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ২২টি। এর মধ্যে ১৮টি শো-ই হাউজফুল ছিল। তিনদিন শেষে ‘রাক্ষস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৫৬.১৪ লক্ষ টাকা।

নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি।

মূলত প্রেমের গল্প হলেও এতে রয়েছে অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেল, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। মুক্তির পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। সংশ্লিষ্টদের আশা, সামনে দিনগুলোতে সিনেমাটির আয় আরও বাড়তে পারে।

পিআর/টিকে

মন্তব্য করুন