মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’
ছবি: সংগৃহীত
০২:১৪ পিএম | ২৪ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য দুঃসংবাদ। জনপ্রিয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’-এর মুক্তি পিছিয়ে গেছে। মলায়ালি সুপারস্টার মোহনলাল নিজেই ঘোষণা করেছেন, তিনি এই ছবিটি তার জন্মদিনে, ২১ মে, দর্শকদের উপহার দিতে চান। এর আগে ছবিটি মার্চের মধ্যে মুক্তির কথা ছিল। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার দেশগুলিতে অশান্তির কারণে সম্প্রতি যশ অভিনীত ‘টক্সিক’ ছবির মুক্তিও পিছিয়ে গেছে। সেই পরিস্থিতি বিবেচনা করে মোহনলালও মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’ মলায়ালি দর্শকের সঙ্গে হিন্দি দর্শককেও আকৃষ্ট করছে। ছবির হিন্দি সংস্করণেও সমান আলোচনা চলছে। প্রথমে শোনা গিয়েছিল, হিন্দি সংস্করণে অক্ষয় খন্না দেখা যাবে। কিন্তু ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর তিনি পারিশ্রমিক বাড়ানোর কারণে ছবিটি থেকে বাদ পড়েন। পরিবর্তে অজয় দেবগনকে সাথে পাওয়া যাবে এবং প্রকাশ রাজ হিন্দি সংস্করণে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

ফ্র্যাঞ্চাইজির প্রতিটি কিস্তি দর্শককে গল্পের সঙ্গে যুক্ত রাখতে সক্ষম হয়েছে। তাই ‘দৃশ্যম ৩’-এর মুক্তি পিছিয়ে গেলেও উত্তেজনা কমেনি। মোহনলাল জানিয়েছেন, তিনি চাইছেন দর্শক জন্মদিনে একটি স্মরণীয় উপহার পান। এভাবে দক্ষিণী সিনেমার শক্তি আবারও প্রমাণিত হলো, যেখানে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বাজারের চ্যালেঞ্জ থাকলেও অভিনেতা দর্শকপ্রেমের সঙ্গে সমন্বয় রেখেছেন।
পিআর/টিকে