বিতর্কের মাঝেই প্রেমিকা ঈশাকে বিয়ে করলেন র্যাপার বাদশা?
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ২৪ মার্চ, ২০২৬
সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে র্যাপার বাদশার বিয়ের ভিডিয়ো। ছবিতে দেখা যাচ্ছে, অগ্নিকে সাক্ষী রেখে বাদশা ও তার প্রেমিকা ঈশা রিকি মালাবদল সম্পন্ন করছেন। ভিডিয়ো এবং কিছু ছবি ছড়িয়ে পড়ায় জানা গেছে, সকল নিয়ম মেনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও বাদশা নিজে সামাজিক মাধ্যমে কোনো ছবি বা ভিডিয়ো প্রকাশ করেননি, ঈশার মা পুনম রিকি এটি ভাগ করেছেন।

২০২০ সালে বিবাহবিচ্ছেদের পর বাদশা আবার সম্পর্কের পথে এগিয়েছেন। প্রায় চার বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্রের খবর, তারা প্রথম ফিল্মি পার্টিতে দেখা করার সময় একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করেন। তাদের ঘনিষ্ঠমহলের এক ব্যক্তি জানিয়েছেন, বাদশা ও ঈশার অনেক মিল রয়েছে, গান ও সিনেমা দেখতে ভালোবাসা তাদের মধ্যে সাধারণ। বাদশার একটি কন্যা রয়েছে, যিনি বর্তমানে মায়ের সঙ্গে লন্ডনে আছেন।
পিআর/টিকে