© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যোগীরাজ্যে ‘ধুরন্ধর ২’ দেখার সময় তরুণীর শ্লীলতাহানি

শেয়ার করুন:
যোগীরাজ্যে ‘ধুরন্ধর ২’ দেখার সময় তরুণীর শ্লীলতাহানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ২৪ মার্চ, ২০২৬
যোগীরাজ্যে প্রেক্ষাগৃহে পরিবারের সঙ্গে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখতে গিয়েছিলেন এক তরুণী। সিনেমা চলাকালীন অন্ধকার হলের ভেতরে জনৈক যুবক তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন।





তরুণী চিৎকার করলে আশেপাশের দর্শকরা ছুটে আসেন এবং যুবককে শনাক্ত করে প্রেক্ষাগৃহের বাইরে গণপিটুনি করা হয়। পরে তার বাবা এবং অন্য পথচারীরাও যোগ দিয়ে অভিযুক্তকে মারধর করেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্যাতিতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং নারী নিরাপত্তা সংক্রান্ত কোনও অবহেলা বরদাস্ত করা হবে না। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন