এবার মালয়েশিয়ায় শুরু হলো শাকিবের ‘রকস্টার’
ছবি: সংগৃহীত
০৩:০০ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ঈদের আমেজে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা। দর্শকরা উৎসবের আমেজ নিয়ে যখন ছবি দেখছেন তখন শাকিব খান উড়াল দিয়েছেন তার নতুন ছবির শুটিংয়ে।
আসন্ন কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’র শুটিংয়ে অংশ নিতে এক দিন আগেই মালয়েশিয়া পাড়ি জমান শাকিব খান। এরপর আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, আগামী ২৮ কিংবা ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশন চলবে ছবিটির শুটিং, এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।
ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।
ছবিটিতে শাকিব খানের সঙ্গে থাকছেন সাবিলা নূর, এ ছাড়া দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে।
পিআর/টিকে