© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তির পঞ্চম দিনেই আয়ের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর ২’

শেয়ার করুন:
মুক্তির পঞ্চম দিনেই আয়ের রেকর্ড ভাঙল  ‘ধুরন্ধর ২’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৩ পিএম | ২৪ মার্চ, ২০২৬
মুক্তির প্রথম দিন থেকেই বলিউডে ঝড় তুলেছে পরিচালক আদিত্য ধর ও রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ৫ দিনের মাথায় ভারতের বাজারে ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি।

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এখন আর শুধু একটি সিনেমা নয়, বক্স অফিসে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে।

রোববার (২২ মার্চ) ১১৪.৮৫ কোটির ঐতিহাসিক আয়ের পর সোমবার স্বাভাবিকভাবেই কিছুটা পতন আশা করা হয়েছিল। কিন্তু সোমবার রাত ১০টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ ঘরোয়া বাজারে আরও ৬৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে মাত্র ৫ দিনেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১৯.১২ কোটি রুপি।

২০১৭ সালে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’ ৫১১ কোটি টাকার যে রেকর্ড গড়েছিল, যা গত ৬ বছর ধরে কেউ স্পর্শ করতে পারেনি, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ মাত্র ৫ দিনেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এটিই এখন ভারতের দ্রুততম ৫০০ কোটির গণ্ডি পার করা ছবি।
 


এখন জাসকিরাতের সামনে তিনটি বড় টার্গেট- সানি দেওলের গদর ২ (৫২৫ কোটি), শাহরুখের পাঠান (৫৪৩ কোটি) এবং রণবীর কাপুরের অ্যানিমেল (৫৫৬ কোটি)। ট্রেড পণ্ডিতদের মতে, মঙ্গলবার বা বুধবারের মধ্যেই এই সব রেকর্ড ধুলোয় মিশে যাবে।
 
আদিত্য ধরের চিত্রনাট্যে জাসকিরাত সিং রঙ্গী (রণবীর সিং) যেভাবে করাচির অলিগলিতে এক ভারতীয় স্পাইয়ের জীবন ফুটিয়ে তুলেছেন, তা দর্শকদের শিহরিত করেছে। সঞ্জয় দত্তের খলনায়ক চরিত্র এবং আর মাধবনের উপস্থিতি ছবিটিকে এক পূর্ণাঙ্গ বাণিজ্যিক রূপ দিয়েছে। সমালোচকদের মতে, ‘দঙ্গল’ বা ‘বাহুবলী ২’-এর পর এমন গণ-উন্মাদনা আর কোনও ছবির ক্ষেত্রে দেখা যায়নি।
 
‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১৩০০ কোটি আয় করেছিল। কিন্তু সিক্যুয়েলটি যে গতিতে এগোচ্ছে, তাতে আমির খানের ‘দঙ্গল’-এর ২০৭০ কোটির অল-টাইম রেকর্ড ভাঙা এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।

কেএন/এসএন

মন্তব্য করুন