© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেট ফুয়েল সংকট : বিমান পরিষেবা স্থগিতের ব্যাপারে ভাবছে ফিলিপাইন

শেয়ার করুন:
জেট ফুয়েল সংকট : বিমান পরিষেবা স্থগিতের ব্যাপারে ভাবছে ফিলিপাইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং তার জেরে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মতো ফিলিপাইনেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিমনে ব্যবহারযোগ্য জ্বালানির (জেট ফুয়েল” সংকট দেখা দেওয়ায় দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ রাখার ব্যাপারে ভাবছে দেশটি।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর। তিনি বলেছেন, “যুদ্ধ শুরুর পর থেকে দিনকে দিন জ্বালানি দুর্লভ হয়ে উঠছে। আগে যেসব দেশের কাছ থেকে আমরা জেট ফুয়েল কিনতাম, তারা এখন আর বিক্রি করতে চাইছে না। ফলে বিমান সংস্থাগুলোকে দেশের আভ্যন্তরীণ মজুতের ওপর নির্ভর করতে হচ্ছে।”

“কিন্তু এই মজুত বেশিদিন থাকবে না। যদি যুদ্ধ শিগগিরই না থামে এবং বিক্রেতা দেশগুলো থেকে আসা সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে হয়তো অল্পদিনের মধ্যেই আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দূরপাল্লার ফ্লাইট পরিষেবা আমরা বাতিল করতে বাধ্য হবো।”

“আমরা আশা করছি, এমন হবে না। কিন্তু যদি সত্যিই এমন পরিস্থিতি দেখা দেয়, তাহলে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ।

যুদ্ধের শুরুর দিকেই আন্তর্জাতিক বাণিজ্য রুট হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরে অবরোধ জারি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক ঘোষণায় আইআরজিসি জানিয়েছে, যতদিন যুদ্ধ চলবে— ততদিন হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের কোনো মিত্র দেশের জাহাজ দেখা গেলেই হামলা চালানো হবে।

ব্রিটেনের সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যনর্ত হরমুজ প্রণালিতে ১০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি।

সূত্র : ব্লুমবার্গ

মন্তব্য করুন