জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-ভারত
ছবি: সংগৃহীত
০৭:৪৩ পিএম | ২৪ মার্চ, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত -এর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে তাঁরা জনস্বাস্থ্য খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণ-কেন্দ্রিক উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে তাঁরা এই দুই দেশের অভিন্ন অগ্রাধিকারসমূহের ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআই-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবসমূহ নিয়েও আলোচনা করেন।
কেএন/এসএন