টানা ১১ ঘন্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৯:২৪ পিএম | ২৪ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে উপস্থিত থেকে অফিস করেছেন। তিনি প্রায় ১১ ঘণ্টা ধরে কাজ করার পর সচিবালয় ত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) ছিল পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস। প্রথম দিন এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অফিস করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করেন। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।
আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ– সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭টা ৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশ নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।
এবি/এসএন
এবি/এসএন