হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছি: মোদি
ছবি: সংগৃহীত
১০:০৩ পিএম | ২৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে অবরুদ্ধ হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের রাজ্যসভাতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতিতে এ তথ্য জানান তিনি।
মোদি বলেছেন, ‘অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সকলকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।’
হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমি আলোচনা করছি- জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দু’বার আমার ফোনে কথা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বিশেষ করে আমরা গাল্ফের সব দেশের সঙ্গেই আলোচনা চালাচ্ছি। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান মোদি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে মোদি এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর জানান, আজ দুই নেতা ফোনে কথা বলেছেন।
এবি/টিএ
এবি/টিএ