© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত, রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত, রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ২৪ মার্চ, ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৪ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (২৫ মার্চ) দুপুরে কাওরানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।


আরআই/এসএন

মন্তব্য করুন