ফুলবাড়িয়ায় জুয়ার আসরে অভিযান, সরঞ্জামসহ গ্রেপ্তার ১২
ছবি: সংগৃহীত
০১:০১ এএম | ২৫ মার্চ, ২০২৬
ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা ও জয়পুর গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাক্তা ইউনিয়নের কৈয়ারচালা কুলুরচালা গ্রামে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ কৈয়ারচালা গ্রামের কালাম মিয়া (৪০), ওয়াহেদ আলী (৫০), আব্দুল হালিম (৩৫) নজরুল ইসলাম (৪০), শহিদ মিয়া (৪৫), দুলাল মিয়া (৫০), জসিম উদ্দিন (৫৫), রফিকুল ইসলাম (৪০), কালনাজানী গ্রামের আবু তাহের (২০)। গাজীপুর জেলার আবু হানিফ (৬৫) ও সন্ধ্যা প্রায় ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের জয়পুর গ্রামে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জয়পুর গ্রামের হাফিজুল ইসলাম (৩৪), ওরপা গ্রামের শাহাব উদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ বলেন, পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার কর হয়েছে।
গ্রেপ্তারকৃতদের জুয়া আইনে মামলা দিয়ে আজ বুধবার আদালতে পাঠানো হবে।
এসকে/টিএ