© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ছাত্রদল নেতা নিহত

শেয়ার করুন:
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ছাত্রদল নেতা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ এএম | ২৫ মার্চ, ২০২৬
কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের সমুদ্র সৈকতের কবিতাচত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার শাহ আলমের ছেলে। সে স্থানীয় ছাত্রদলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন খোরশেদ। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়।

এদিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। স্থানীয় তারিন নামের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন