ইরাকে এক রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করল ব্রিটিশ সেনারা
ছবি: সংগৃহীত
০৫:৫০ এএম | ২৫ মার্চ, ২০২৬
উত্তর ইরাকের এরবিলে একটি যৌথ ঘাঁটিতে গত রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ বাহিনী, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ।
র্যাপিড সেন্ট্রি নামে পরিচিত একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করছেন রয়্যাল এয়ার ফোর্স - আরএএফ রেজিমেন্টের সদস্যরা।
গত তিন সপ্তাহ ধরে এরবিলের ঘাঁটিটি বারবার ইরানি ড্রোনের হামলার শিকার হয়েছে।
এমআর/টিকে