গোলান মালভূমিতে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলা
ছবি: সংগৃহীত
০৬:৩০ এএম | ২৫ মার্চ, ২০২৬
দক্ষিণ লেবাননের অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি সৈন্য ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
মঙ্গলবার একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ সংগঠনটি জানিয়েছে, এদিন বিকেলে তারা দক্ষিণ লেবাননের তাইবেহ শহরের ৩টি ভিন্ন এলাকায় জড়ো হওয়া ইসরাইলি সৈন্যদের ওপর রকেট ও কামানের গোলাবর্ষণ করেছে।
সংগঠনটি আরও জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তারা অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত অবৈধ ইসরাইলি বসতি কাটজরিনে ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী লিতানি নদীর দক্ষিণে একটি পূর্ণাঙ্গ স্থল আক্রমণের পরিকল্পনা করছে বলে সতর্ক করেছিলেন লেবাননের কর্মকর্তারা।
মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা এই এলাকাটিকে তথাকথিত ‘বৃহত্তর ইসরাইল’-এর অংশ বলে মনে করেন।
সূত্র: আল জাজিরা
এমআর/টিকে