২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩৩
ছবি: সংগৃহীত
০৬:৫৮ এএম | ২৫ মার্চ, ২০২৬
ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জন নিহত হয়েছে বলে দাবি করছে লেবানন।
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরাইলি আক্রমণ জোরদার করার পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২ জনে।
দেশটির সরকারের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানায়, সর্বশেষ দৈনিক প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা ছিল ৩৩ এবং আহত হয়েছেন ৯০ জন।
সূত্র: আল জাজিরা
এসকে/টিএ