কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
০৭:১৬ এএম | ২৫ মার্চ, ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনার ক্ষতি হয়েছে।
আল-রাজি আরও জানান, হামলার পরপরই কর্তৃপক্ষ জরুরি প্রটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো বর্তমানে আগুন নেভাতে কাজ করছে। সূত্র: আল জাজিরা
টিজে/টিকে