দক্ষিণ তেহরানে হামলায় নিহত ১২
ছবি: সংগৃহীত
০৭:২৮ এএম | ২৫ মার্চ, ২০২৬
ইরানের দক্ষিণ তেহরানের ভারামিন আবাসিক এলাকায় ‘শত্রু হামলায়’ অন্তত ১২ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন।
ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরান।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫০০ জন নিহত এবং ১৮ হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।
সূত্র: আল জাজিরা
এমআই/টিকে