সহ-অভিনেতার সঙ্গে ‘প্রেম’ করতে চান পরিণীতি, নেপথ্যে কী?
ছবি: সংগৃহীত
০৯:৫৫ এএম | ২৫ মার্চ, ২০২৬
সদ্য মা হওয়া বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া হঠাৎই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে তার। নায়িকার এমন পোস্টের পরই ভক্তদের মনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
গুঞ্জন উঠেছে, এ পোস্টের মাধ্যমে নতুন কোনো ভালোবাসার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। আবার অনেক নেটিজেন বলছেন, অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডাকে এবার বলিউডে দেখা যেতে পারে।
বিয়ের পর বলিউড থেকে দূরত্ব তৈরি করে দিল্লি-মুম্বাই পরিসরে জীবন সাজিয়ে নেন পরিণীতি। মা হওয়ার পর সন্তান নিয়ে দিল্লিতে ছিলেন। গেল দুই বছরে বড় পর্দায় দেখা যায়নি তাকে।
বর্তমানে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। কখনও সমুদ্রের নীল জলে, কখনও ব্যাংককের চায়না টাউনের ব্যস্ততায় ভালোবাসার মুহূর্তগুলো সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

এমন মুহূর্তেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট দেন নায়িকা। একটি ছবি প্রকাশ করে লেখেন,
কখনও কখনও সহ-অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।
আপলোড করা ভ্যানিটি ভ্যানের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে লেখা রয়েছে রাঘব চাড্ডার নাম! যা প্রমাণ করে স্বামীকেই ‘সহ-অভিনেতা’ বানিয়ে মজার ছলে ভালোবাসা প্রকাশ করেছেন পরিণীতি।
অতীতে একাধিকবার সাক্ষাৎকারে অবশ্য পরিণীতি স্পষ্ট করেছেন তার জীবনের সহ-অভিনেতা আর হিরো দুটোই একজন, আর তিনি হলেন তার স্বামী রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা।
কেএন/এসএন